৪ মে ২০২৬

ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ

বাংলাপ্রেস ডেস্ক:  মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মিছিল করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় শুরু হয়ে কাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বক্তব্য রাখেন।

তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি