৮ মে ২০২৬

ঢাবির ৬৯ শিক্ষার্থীকে অস্থায়ী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাবির ৬৯ শিক্ষার্থীকে অস্থায়ী বহিষ্কার

বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৯ শিক্ষার্থীকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। বহিষ্কৃত শিক্ষার্থীরা ২০১২-১৩ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ছয় বছরে ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেন।

ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ৬৯ জনের বিরুদ্ধে শৃঙ্খলা পরিষদের বহিষ্কারাদেশ সিন্ডিকেট বহাল রেখেছে। তবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাতদিন সময় দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাহলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি