৮ মে ২০২৬

ঢাবির ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাবির ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ২২ জনকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তি হওয়া, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ততা এবং ছিনতাইয়ের অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন দেয়। এর আগে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত দেয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে ৬৩ জনকে ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তি হওয়ার অভিযোগে স্থায়ী বহিষ্কার করা হয়। একই অভিযোগে ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

এছাড়া স্থায়ী বহিষ্কার হওয়া বাকি শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগ ছিলো। এদিকে ছিনতাইয়ের অভিযোগে ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না- এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সূত্র জানায়, গত ২৫ অক্টোবর টিএসসিতে সংঘটিত ঘটনায় ২জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিস্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকেও বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে একজন শিক্ষকের বিরুদ্ধে পিএইচ.ডি. থিসিস জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এজন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছে সিন্ডিকেট।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি