৪ মে ২০২৬

ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০১ পিএম
ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

বাংলাপ্রেস ডেস্ক:   সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি সংযুক্ত করে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং চ্যানেল২৪ এর ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয় অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ফেসবুকে পেজে প্রচারিত একটি পারিবারিক ছবি ফটোকার্ডটিতে যুক্ত করে উক্ত ফটোকার্ডটি বানানো করেছে।

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে জড়িয়ে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি মিথ্যা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি