৪ মে ২০২৬

ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে ফয়সাল-রকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে ফয়সাল-রকি
জবি প্রতিনিধি: চট্রগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলাস্থ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দীন ফয়সাল এবং সাধারণ সম্পাদক ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী রকি হাসান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী। বোরহান উদ্দীন ফয়সাল এর আগে অর্থ সম্পাদক এবং রকি হাসান সীতাকুণ্ড বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি নিশান মালাকার, জাকির হোসাইন, সুমাইরা চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন, জয়স্রী দেবী দাস; সাংগঠনিক সম্পাদক ফরহাদুল আলম ফাহিম, সাদিয়া সুলতানা তৃষা; দপ্তর সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী; উপ-দপ্তর সম্পাদক সাফওয়ান চৌধুরী; অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম; উপ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম; প্রচার সম্পাদক ইরফানুল হক চৌধুরী; উপ প্রচার সম্পাদক নেওয়াজ শরীফ; বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইমাম বাসেত। এছাড়া শিক্ষা বিষয়ক সম্পাদক তাউসিবা রহমান; ক্রিড়া বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন সায়মন; সাংস্কৃতিক সম্পাদক উম্মে সালমা সায়মা; কার্যনির্বাহী সদস্য ইফফাত হোসেন পিয়াম এবং সানজিদা মেহেরিন লিয়ানা। ডুসাসের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ শাকিল ও সাধারণ সম্পাদক আকিল রেজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি