৮ মে ২০২৬

ঢাবি ছাত্রী ধর্ষণকারীকে শিগগিরই খুঁজে বের করা হবে : আইজিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাবি ছাত্রী ধর্ষণকারীকে শিগগিরই খুঁজে বের করা হবে : আইজিপি

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণকারীকে শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঘন্টা হিসেব করে তদন্ত হয় না, তাই আশা করছি খুব শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।

এর আগে গতকাল কুর্মিটোলায় বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। সে সময় তারা অপরাধীকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে না হলে তারা আবারও ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারী দেন।

এদিকে, রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের প্রান্তে সড়কের পাশের জায়গাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আসামী ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়াও সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তী।

এছাড়া ভিকটিমের বাবা ইতোমধ্যে একজনের কথা উল্লেখ করেই মামলা করেছেন বলেও তিনি জানান। অন্যদিকে, নিপীড়নের শিকার ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। দু’একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি