৮ মে ২০২৬

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শাহবাগে অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শাহবাগে অবরোধ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তারা ছাত্রীর ধর্ষককে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার ও মৎস্য ভবন- চার দিক থেকে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা শাহবাগ মোড় দিয়ে মোটরসাইকেল, রিকশা, এমনকি পতাকাবাহী সরকারি গাড়িও চলাচল করতে দিচ্ছেন না। কেবল অ্যাম্বুলেন্স যেতে জায়গা করে দিচ্ছেন তারা।

বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানাতে আসেন ডাকসু ভিপি নুরুল হক নূর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ফারুক হাসান, ছাত্রফ্রন্ট নেতা সালমান আহমেদসহ কয়েকটি বাম সংগঠনের নেতারা।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠানোর চেষ্টা করছি। তারা হয়তো কিছুক্ষণ অবস্থান নিয়ে চলে যাবেন।’

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি ‘ক্ষণিকা’ নামের বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে মামলা করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি