৪ মে ২০২৬

দেশের তিন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
দেশের তিন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক:দেশের তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া শিক্ষাবিদগণ হলেন অধ্যাপক ইমেরিটাস ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় অধ্যাপক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকেরা ‘জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্ত মালা, ১৯৮১’ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন।

সরকার শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্য দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ ও শিক্ষকদের জাতীয় অধ্যাপক করে থাকে। জাতীয় অধ্যাপকেরা তাঁদের ইচ্ছানুযায়ী কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করতে পারবেন। তবে যে ক্ষেত্রে কাজ করবেন, তা শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে। জাতীয় অধ্যাপক হিসেবে তাঁরা ইউজিসির মাধ্যমে সম্মানী ভাতা গ্রহণ করবেন। এর আগে সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পাঁচজন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি