দেশের সব শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং স্থাপন করতে হবে : হাইকোর্ট

বাংলাপ্রেস ডেস্ক: দেশের সকল গার্মেন্টস ও শিল্প কারখানায় আগামি দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং বা বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শ্রম সচিব ও শ্রম অধিদফতরের চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত রুলের ওপর এক সম্পূরক আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।
তিনি বিলেন, ‘সরকার পরিচালিত-নিয়ন্ত্রিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিংমল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে গত বছর একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট।’
‘রুল জারির পর সম্প্রতি রেলওয়ে স্টেশন, বাসস্টেশন, বিমানবন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কাজ চলছে। কিন্তু গার্মেন্টসহ দেশের কল-কারখানাগুলোতে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। অথচ গার্মেন্টস সেক্টরে কাজ করা নারী কর্মীদের অধিকাংশের বয়স ১৭ থেকে ৩১ বছর। তাদের বেশিরভাগেরই শিশু সন্তান রয়েছে।’
এ আইনজীবী জানান, ‘একইসঙ্গে গার্মন্টস, কল-কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার বা বেবি কেয়ার স্থাপনের বিষয়ে নীতিমালাও রয়েছে, আইনি বাধ্যবাধকতা আছে। এ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরও কাজ হচ্ছে না। ফলে সম্পূরক আবেদন করে নির্দেশনা চেয়েছিলাম।’
সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গার্মেন্টসসহ দেশের সব কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার করার নির্দেশ দিয়েছেন বলে জানান ইশরাত হাসান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি