৮ মে ২০২৬

দেশের বিভিন্নস্থানে ধর্মঘটে পরিবহন শ্রমিকরা, দুর্ভোগে যাত্রীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশের বিভিন্নস্থানে ধর্মঘটে পরিবহন শ্রমিকরা, দুর্ভোগে যাত্রীরা

বাংলাপ্রেস ডেস্ক : নতুন সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে দেশের বিভিন্ন জেলায় আজ বুধবারও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বাস চালক ও শ্রমিকরা। তাদের অঘোষিত ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল থেকে পরিবহন সংকটে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে বুধবার সকালে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় ধর্মঘট না মেনে সড়কে গাড়ি নামানোর কারণে কয়েক চালককে মারধর করে অন্যান্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে আন্দোলনকারী কয়েকজন কিশোর শ্রমিক। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরিবহন আইন সংস্কারের দাবিতে ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিকরা। গত বছর আইনটি পাস হলেও তা কার্যকর হয় গত ১ নভেম্বর। এরপর ২ সপ্তাহেরও বেশি সময় দিয়ে গত রোববার থেকে এই আইনে মামলা-জরিমানা করা শুরু করে সরকার। এমন পরিস্থিতিতে গত সোমবার পূর্ব ঘোষণা ছাড়াই দেশের বেশ কয়েকটি জেলায় বাস ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক-শ্রমিকরা। এর একদিন পরই পণ্য পরিবহন বন্ধের ডাক দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে রাজশাহী ও খুলনা বিভাগে বাস ধর্মঘটের প্রভাব পড়েছে সারাদেশে। দেশের প্রায় সকল পণ্য ট্রাকে পরিবহন করা হয়। ট্রাক-কাভার্ডভ্যানে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেলে এর প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর পড়বে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাবে। বিশেষ করে সবজির বাজারে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে। কারণ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে সবজি রাজধানীতে নিয়ে আসা হয়।

গতকাল মঙ্গলবার ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত করে তা সংশোধনসহ ৯দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বুধবার সকাল ৬ থেকে তারা আর পণ্য পরিবহন করবে না বলে ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনের পরই পরিবহন শ্রকিকরা তেজগাঁও সাতরাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

জানা গেছে, আইনটি পাশ হওয়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ একে স্বাগত জানিয়েছিলেন। তবে এ ব্যাপারে রুস্তম আলী খান বলেন, আমরা স্বাগত জানাইনি। আমরা শুরু থেকেই এই আইনের কিছু ধারা সংশোধনের দাবি করেছি, যা সংবাদ সম্মেলনেও জানিয়েছি।

তবে ট্রাক শ্রমিকদের কর্মবিরতির ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানিয়েছেন, এ আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই। ২১ ও ২২ নভেম্বর ফেডারেশনের বৈঠক হবে। সেখান থেকেই আমাদের কর্মসূচি কী হবে জানিয়ে দেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি