দেশের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিন: প্রধানমন্ত্রী
জাতীয় ডেস্ক: বিএনপি-জামাত জোট বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে এর সমুচিত জবাব দিতে প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ হেলসিংকির হোটেল কেম্পে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোট বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্র করছে, নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাই প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের উচিৎ হবে, এর সমুচিৎ জবাব দেওয়া।
আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে ব্যাপক আগ্রগতি সাধিত হয়েছে, তা বিশ্বের দরবারে মেলে ধরার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিন দেশে ও প্রবাসে থাকা সব বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার সরকারের সক্রিয় প্রচেষ্টার কারণে ঈদযাত্রায় কোনো সমস্যা হয়নি।
এর আগে মঙ্গলবার (৪জুন) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি