৫ মে ২০২৬

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ কমছে এক হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালোমানের )২২ ক্যারেটের) স্বর্ণের দাম কমে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা। আগামীকাল সোমবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণের কেনাবেচা করা হবে। স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা, যা রোববার পর্যন্ত বিক্রি হয় ৭৮ হাজার ৩৮২ টাকায়। ২১ ক্যারেটের ৭৩ হাজার ৮১৬ টাকা, যা আজ পর্যন্ত বিক্রি হয় ৭৪ হাজার ৮৮৩ টাকায়। আর ১৮ ক্যারেটের ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে এখন বিক্রি হবে ৬৩ হাজার ১১৯ টাকায়, যা রোববার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৬৪ হাজার ১৫২ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫২ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে, আজ ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি