৮ মে ২০২৬

দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ
  বাংলাপ্রেস ডেস্ক: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তলাল হয়ে উঠবে চাঁদ।  (৭ সেপ্টেম্বর) রাতে ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়, যা স্থায়ী হবে পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত ।বাংলাদেশের আকাশে গ্রহণটি ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। গ্রহণের পূর্ণ পর্যায়ে রক্তিম আভায় ঢাকা থাকবে চাঁদ। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে পূর্ণগ্রাস গ্রহণটি চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। দীর্ঘ ৮২ মিনিট বিশ্ববাসী রাতের আকাশে উপভোগ করতে পারবে ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য। শুধু তাই নয়, রক্তিম চাঁদের সঙ্গে দেখার সুযোগ হবে উজ্জ্বল ২ গ্রহকেও। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিরল এ দৃশ্য সরাসরি উপভোগ করা যাবে। সবচেয়ে ভালোভাবে এ দৃশ্য উপভোগ করা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত অঞ্চলে।এছাড়া, রক্তিম চাঁদের পাশে হালকা নীল ও সবুজ মেশানো একটি বিন্দুও দেখার সুযোগ ঘটবে। এ নীল ও সবুজ মেশানো উজ্জ্বল বিন্দুই হলো আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন। রাতের আকাশে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন বা রক্তিম চাঁদ, দুইটি গ্রহ শনি ও নেপচুন একসঙ্গে দেখতে পারাটা বিরল ঘটনা। কারণ, পৃথিবীতে এমন মহাজাগতিক দৃশ্য সচরাচর ঘটে না। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি /এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি