দেশীয় প্রথম যুদ্ধ বিমানের মোড়ক উন্মোচন করলো ইরান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন :ইরান এই প্রথম তাদের দেশে তৈরী করা প্রথম যুদ্ধ বিমানের মোড়ক মঙ্গলবার উন্মোচন করেছে। তেহরানে এক প্রতিরক্ষা প্রদর্শনীতে বিমানটির এ মোড়ক উন্মোচন করা হয়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত বিভিন্ন ছবিতে প্রেসিডেন্ট হাসান রোহানিকে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রির এক্সিবিশনে ‘কাউসার’ নামের নতুন একটি যুদ্ধ বিমানের ককপিটে বসে থাকতে দেখা যাচ্ছে।বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি যুদ্ধ বিমান। বিমানটি শতভাগ দেশীয় প্রযুক্তিতে তৈরী।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইতোমধ্যে এ যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালানো হয়েছে।
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি