৬ মে ২০২৬

দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  সুশাসন প্রতিষ্ঠায় কাওকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবার তিনি সুশাসনের প্রতি নজর রাখবেন।

সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন, আমরা সবকিছুই করব। এতে কে অপরাধী হলো আর কে হলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, যে অপরাধ করবেন, তাকে অবশ্যই আইনের মোকাবিলা করতে হবে।’সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে। এ ছাড়া মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি