৮ মে ২০২৬

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৯৩ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৯৩ ডলার
বাংলাপ্রেস ডেস্ক: দেশে মাথাপিছু আয় ৪২ ডলার বেড়ে ২ হাজার ৫৯৩ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে এশিয়ার ২০টি গরিব দেশের তালিকায় মাথাপিছু আয়ে শীর্ষে আছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ মার্কিন ডলার। অন্যদিকে ২ হাজার ৫৯৩ ডলার মাথাপিছু আয় নিয়ে এশিয়ার ২০টি দরিদ্র দেশের তালিকায় ১২তম অবস্থানে আছে বাংলাদেশ। যদিও বিগত সময়ে ভুয়া তথ্যের মাধ্যমে আওয়ামী সরকার মাথাপিছু আয় প্রায় ৩ হাজার ডলার দেখায়। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র ১শ’ ডলার বেশি। এছাড়া শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি। অন্যদিকে তালিকায় অষ্টম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় দেড় হাজার ডলার কম। এছাড়া বর্তমানে এশিয়ায় সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান, মাত্র ৪১৩ ডলার। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি