৫ মে ২০২৬

দেশে করোনায় রেকর্ড মৃত্যু ১১৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনায় রেকর্ড মৃত্যু ১১৯
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশে এ পর্যন্ত রেকর্ড মৃত্যু। এর আগে, ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। চলতি মাসের ২৫ জুন ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৪ হাজার ১৭২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। গতকালও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮১ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে শনাক্ত হয়েছিলেন ৪ হাজার ৩৩৪ জন। রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৬২৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন রয়েছেন। এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২ হাজার ৩১৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯২৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭২ হাজার ৪৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ হাজার ৫৪৮ জন। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি