৭ মে ২০২৬

দেশে করোনায় নতুন শনাক্ত ৭০৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনায় নতুন শনাক্ত ৭০৬

বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জনে। এছাড়া এই সময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে ১ হাজার ৯১০জন সুস্থ হওয়ার তালিকায় এসেছেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৩৮২টি। এর মধ্যে ৫ হাজার ৮৬৭টি পরীক্ষা করে ৭০৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩জনের।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০জন। এ সময় তিনি জানান, গতকালও ৩৭৭ জন সুস্থ হয়েছিলেন, যেটা বুলেটিনে বলা হয়নি। কিন্তু প্রেস রিলিজে দেয়া হয়েছিল। সে সংখ্যাসহ মোট ১ হাজার ৯১০জন সুস্থ হয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ডিসেম্বরে চীনের উহান শহরে। তবে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৭৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ২২ হাজার ৮৬০ জন। অপরদিকে ১৩ লাখ ২ হাজার ৮৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি