৭ মে ২০২৬

দেশে করোনায় আরও ৫ জন শনাক্ত, মোট আক্রান্ত ৬১ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে করোনায় আরও ৫ জন শনাক্ত, মোট আক্রান্ত ৬১ জন

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও করোনা ভঅইরাসে ৫ জনকে শনাক্ত করা হয়েছে। তবে এ ভাইরাসে কেউ মারা যায়নি। ফলে দেশব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬ জনই রয়েছে।

২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার করোনা ভাইরাস পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।

তিনি বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে। এ সময়ে পিছপা হওয়া উচিত না। চিকিৎসা করা উচিত। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে আমরা পরীক্ষা বাড়িয়ে দিয়েছি।

তিনি বলেন, সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। আমরা ৫১৩টি নমুনা সংগ্রহ করেছি। আইইডিসিআরের বাইরের ল্যাবলেটরিগুলোতে তিনটি পজেটিভ পেয়েছি। তাদের আইসোলেশন ও কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, সেই অনুসন্ধান শুরু করে দিয়েছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি