৫ মে ২০২৬

দেশে এলো সিনোফার্মের প্রায় ৫৬ লাখ ডোজ টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে এলো সিনোফার্মের প্রায় ৫৬ লাখ ডোজ টিকা
বাংলাপ্রেস ডেস্ক: চীনের সিনোফার্ম থেকে কেনা প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক। তিনি বলেন, সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা সোমবার রাত ২টা ১০ মিনিটে দেশে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এ ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। এর আগে, সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি