৭ মে ২০২৬

দেশে বিচারব্যবস্থা বলে কিছু নেই : সেলিমা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশে বিচারব্যবস্থা বলে কিছু নেই : সেলিমা রহমান

রাজনীতি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন,দেশে বিচারব্যবস্থা বলে কিছু নেই।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন ।

বিএনপি’র এই সাবেক মন্ত্রী বলেন, আজকে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ বাংলাদেশের এই অবৈধ সরকার যারা মিডনাইট নির্বাচন করে ক্ষমতায় এসে অবৈধভাবে সংসদ চালাচ্ছে তারা এসব কন্ট্রোল করতে পারছে না। কারণ তারা নিজেরাই অনৈতিক, তাদের মধ্যে কোন বিবেকবোধ নাই। সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে দেশে সুশাসন আসবে না। এ সময় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দরকার বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সেলিমা রহমান বলেন,বাংলাদেশে বর্তমানে একটি অনির্বাচিত অনৈতিক সরকার ক্ষমতায় বহাল রয়েছে বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।' দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে এই অবৈধ নির্বাচন হতে পারত না। তিনি মুক্ত থাকলে সরকার একদলীয় শাসন কায়েম করতে পারত না। তাই সরকার নির্বাচনের আগমুহূর্তে প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রীকে দীর্ঘদিন যাবত অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছেন।

বিপি-আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি