৫ মে ২০২৬

দেশে আসলো আরও ৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে আসলো আরও ৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া পঞ্চম চালানে এসব টিকা আসে দেশে। শনিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায়। এর আগে শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। নতুন পাঠানো এই টিকা দেশে পৌঁছায় জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই দ্বিতীয় চালান আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। গত ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় আসে এবং সর্বশেষ গত ২১ আগস্ট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাঠায় জাপান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি