৭ মে ২০২৬

দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১ জন

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ১৭ জনের মৃত্যু হলো।

এছাড়া, গত গত ২৪ ঘন্টায় নতুন আরও ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন।

মঙ্গলবার দুপুরে (৭ই এপ্রিল) দুপুরে, মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর সংক্রমণ দিন দিন বাড়ছে। প্রথমে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত করোনার বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ছুটি বাড়ানো হয়েছে ১৪ই এপ্রিল পর্যন্ত। রাজধানী ঢাকায় প্রবেশ ও বহিরাগমন নিষিদ্ধ করা হয়েছে। অফিস-আদালত থেকে শুরু করে গণপরিবহন সবই বন্ধ রয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতালসহ জরুরি সেবা এই বন্ধের বাইরে রয়েছে। আর, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪,৭৮৫ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর সংক্রমণে মারা গেছেন ৫,২২৯ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৪৭ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৪২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮৬ হাজার ৪৬৯ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯ লক্ষ ৮৬ হাজার ৪৪১ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৭,৩৯৮ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি