৫ মে ২০২৬

দেশে আড়াই মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে আড়াই মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মৃত্যুবরণ করেছেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার আড়াই মাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮০ জনে। এছাড়া, নতুন করে এক হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।

আজ (রোববার) বেলা আড়াইটায় কোভিড-১৯ নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি