৭ মে ২০২৬

দেশ গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশ গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (৪ঠা এপ্রিল) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় তিনি জানান, যারা মারা গেছেন তাদের সবার বয়স পঞ্চাশের বেশি। আক্রান্ত প্রতি ৯ জনের মধ্যে ১ জন করে মারা গেছেন। এছাড়া, নতুন ৯ জনসহ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন। নতুন শনাক্তদের মধ্যে দুইজন শিশু। মৃত্যুবরণ করাদের মধ্যে ৫ জন আগের আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। আরও ৪ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন।

এরপরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৫৩টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৩৪টি। আইসোলেশনে নতুন করে পাঠানো হয়েছে ১৮ জনকে। বর্তমানে মোট ১০০ জন আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় আরও ২৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি