৭ মে ২০২৬

ডেঙ্গুতে এবার প্রাণ গেল আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডেঙ্গুতে এবার প্রাণ গেল আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তারের (২৫) মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি জয়পুরহাটে। গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হলে শারমিনের ডেঙ্গু ধরা পড়ে।

কিন্তু রক্তের প্লাটিলেট না বাড়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

এর পর গত শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

শারমিনের ভগ্নিপতি আনিসুর রহমান জানান, শারমিনের স্বামী নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। তিনি এখন দেশের বাইরে আছেন। দেশের বাইরে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে গত বুধবার তিনি জয়পুরহাট এসেছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি