৭ মে ২০২৬

ডেঙ্গু নিধনে আসছে কয়েক লাখ টেস্টিং কিটস: স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডেঙ্গু নিধনে আসছে কয়েক লাখ টেস্টিং কিটস: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: ডেঙ্গু পরীক্ষার জন্য দুই দিনের মধ্যে কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ডের উদ্বোধন শেষে আয়োজিত ডেঙ্গু বিষয়ক ‘সাইন্টিফিক সেমিনারে’ এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির এখনো কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। সরকারের হালনাগাদ তথ্যেও মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ার চিত্র পাওয়া গেছে। সামনের দিকে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু টেস্ট কিটসের প্রয়োজন দেখা দিয়েছে। সেজন্য আমরা কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস আনার ব্যবস্থা করেছি। আজ রাতের মধ্যে এক লাখ কিটস আসবে। আগামীকাল বাকিগুলোও আসবে।’

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে। এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সরকারি হাসপাতালে রোগীর সংকুলান না হলে বার্ন ইনস্টিটিউটের মতো হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পায়নি, এমনটা হয়নি। কিন্তু ডাইজেস্টিভ ইনস্টিটিটিউট, বার্ন ইনস্টিটিউটের মতো কিন্তু কিছু কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি। দেশে যদি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং সরকারি হাসপাতালে যদি রোগী না ধরে, তাহলে আমরা এসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করব। কেননা এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে।’

জাহিদ মালেক আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।’ এরপর মন্ত্রী মিটফোর্ড হাসপাতালের ১০০ শয্যার চারটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি