ডেমোক্র্যাট ছেড়ে 'স্বতন্ত্র' থাকার ঘোষনা মার্কিন সিনেটরের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিনারা হেলেন: অবশেষে স্বতন্ত্র হিসেবে থাকার ঘোষনা দিলেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্র্যাট সিনেটের সদস্য কিরস্টেন সিনেমা। তিনি ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন। সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার চার বছরের মাথায় তিনি এ ইঙ্গিত দিলেন। তবে কিরস্টেন বলেছেন, তিনি বিরোধী রিপাবলিকান শিবিরে যোগ দেবেন না, স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫১-৪৯ ব্যবধানে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। তাই একজন সিনেটর দল ছাড়লে ডেমোক্র্যাটিক পার্টি চাপে পড়বে। তবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি ভোট থাকায় আপাতত সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদেরই থাকছে।
অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর কিরস্টেন বলছেন, ভঙ্গুর একটি দলীয় ব্যবস্থার বিরুদ্ধে লড়তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, ‘এখন থেকে আমি একজন স্বতন্ত্র আইনপ্রণেতা হিসেবে স্বাধীনভাবে আমার দায়িত্ব পালন করব। এর মধ্য দিয়ে আমি এটা দেখাতে চাই, আমি সব সময় কে ছিলাম ও একই সঙ্গে অ্যারিজোনা কি সেটাও জানানো। কারও নির্দেশে নয় বরং এখন থেকে দেশ ও আমার রাজ্যের জন্য যা সঠিক তাই করব।
অ্যারিজোনো রিপাবলিক নামের একটি সংবাদপত্রের মতামত কলামে দল ছাড়ার বিষয়টি নিয়ে লিখেছেন কিরস্টেন। সেখানে তিনি বলেছেন, জাতীয় দলগুলোর কট্টর পক্ষপাতিত্বমূলক অবস্থানের কারণে দেশের মানুষ পিছিয়ে পড়েছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি।
তবে ৪৬ বছর বয়সী সিনেটর কিরস্টেন অবশ্য জানাননি ২০২৪ সালের নির্বাচনে তিনি অংশ নেবেন কি না। এ ছাড়া দল ছাড়ার এ বিষয়ে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমারকে জানিয়েছেন কি না তা-ও বলেননি তিনি। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, তিনি তাঁর দল ছাড়ার বিষয়টি হোয়াইট হাউসে জানিয়েছেন।
সিনেটর সিনেমা স্বতন্ত্র হিসেবে ঘোষণা দেয়ার পর প্রতিনিধি পরিষদে প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা হিসেবে পরিচিত আলেকজান্দ্রিয়া ওকাসিও বলছেন, সিনেটের কিরস্টেন সিনেমা কখনোই কোন সুনির্দিষ্ট মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে দেখা যায়নি। স্বাস্থ্য সেবা থেকে শুরু করে জনগণের জন্য কোন প্রতিশ্রুতি তিনি কখনই দেখাতে পারেননি।
ডেমোক্রেটিক পার্টি ছাড়ার ঘোষণা দেওয়ার মাধ্যমে ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডার্স ও মেইন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর অ্যাঙ্গাস কিংয়ের দলে যোগ দিলেন কিরস্টেন। তাঁকে নিয়ে স্বতন্ত্র সিনেটের এখন তিনজন। যদিও স্যান্ডার্স ও কিং ডেমোক্র্যাটদের পাশেই বসেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি