৬ মে ২০২৬

দেবীগঞ্জে তিন নারী পেলেন জয়িতা সম্মাননা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে তিন নারী পেলেন জয়িতা সম্মাননা
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বুধবার(৯ ডিসেম্বর) উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর। এ সময় উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক তিন নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।নারী জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার পামুলী ইউনিয়নের লিনা আক্তার, সফল জননী নারী উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের রাজেতুন নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার দেবীডুবা ইউনিয়নের শান্তি রানী রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং তিন জয়িতা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি