৪ মে ২০২৬

দেবীগঞ্জে তেলবাহী ট্যাংলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে তেলবাহী ট্যাংলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেখ ফরিদ,দেবীগঞ্জ (পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সোনাহার এলাকায়একটি তেলবাহী ট্যাংলরির ধাক্কায় শান্ত রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেলে সোনাহার বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত রায়ের বাড়ি নীলফামারী জেলা সদরের বড়ই পাড়া এলাকায়। সে ওই এলাকার সুশীল রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে শান্ত রায় নীলফামারী থেকে মোটরসাইকেল যোগে দেবীধস যাচ্ছিলেন। যাওয়ার পথে সোনাহার বাজার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংলরি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শান্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীধস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যালকলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসকরা। রংপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় ।দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি