৪ মে ২০২৬

দেবীগঞ্জে তালের বীজ বপন কর্মসূচীর উদ্ধোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে তালের বীজ বপন কর্মসূচীর উদ্ধোধন

শেখ ফরিদ,পঞ্চগড় থেকে সংবাদদাতা : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে বজ্রপাত প্রতিরোধে পঞ্চগড়ের দেবীগঞ্জে শুরু হয়েছে তাল বীজ বপন কর্মসূচী। দেবীগঞ্জের বিভিন্ন রাস্তার দু-ধারে ১১ হাজার তাল বীজ বপনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ যৌথ্যভাবে তাল বীজ বপনের কর্মসূচী বাস্তবায়ন করছে । দেবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখ্যভাগের মহাসড়কের দু-ধারে তাল বীজ বপনের মধ্য দিয়ে যৌথ্যভাবে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও ইউএনও প্রত্যয় হাসান।

এ সময় উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল , উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেরন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও ভাঙনের কবল থেকে রক্ষা পেতে তাল বীজ বপন কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাল গাছ লম্বা হওয়ায় ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা করে। দেশে বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি