৪ মে ২০২৬

দেবীগঞ্জে সরকারি গাছ কর্তন, প্রতিবাদকারী ইউপি সদস্য আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে সরকারি গাছ কর্তন, প্রতিবাদকারী ইউপি সদস্য আহত

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তায় এলজিইডির রোপনকৃত ৩৯টি আকাশমনি ও ১১টি করাই গাছ ( যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাক্ষ টাকা) ওই ইউনিয়নের কয়েকজন স্বার্থপর মানুষ গত ১৫ জুলাই সোমবার রাতের আধারে চুরি করে কর্তন করেছে। গাছ কর্তনের প্রতিবাদ করতে গিয়ে সুন্দরদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সিদ্দিক গাছ কাটা চোরদের দারা মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

বর্তমানে উক্ত ইউপি সদস্য দেবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আবু সিদ্দিক গত মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে আব্দুস সহিদ, নবেল মিয়া,হাসেম আলী সহ ৬ জনকে গাছ চুরি করে কর্তনের অভিযোগে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলা নং ৭। এদিকে গতকাল বিকেলে সুন্দরদীঘি ইউনিয়নের সাহিনের নেতৃত্বে বেশ কজন যুবক চোরাই গাছ উদ্ধারে ইউএনও বরাবরে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগ আমলে নিয়ে ইউএনও প্রত্যয় হাসান গাছগুলো জব্দ করতে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি