দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভাই বোন নিহত

শেখ ফরিদ ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিপুল চন্দ্র রায়(১২) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার সন্ধার সময় উপজেলার দেবীডুবা ইউনিয়নের বোদা দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের লক্ষীরহাট তিন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্রের বাড়ি উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শিমুলগুড়ি। তার পিতার নাম জয়দেব চন্দ্র।
প্রত্যক্ষদোষীদের মাধ্যমে জানা যায় যে, নিহত বিপুল চন্দ্র বোন ও ভগ্নীপতি সহ অটোভ্যান যোগে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে যাচ্ছিল। প্রতিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি সামনে থেকে তাদের ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে সকলেই ছিটকে পড়ে যায়। এসময় আহত বিপুল চন্দ্রকে দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত বিপুল এর বোন কৃষ্ণা রানী(১৯), তার স্বামী প্রদীপ কুমার (২৩) এবং তাদের অপর ভগ্নীপতি প্রমথ চন্দ্র (২২) গুরতর আহত হয়। আহত তিনজনের মধ্যে কৃষ্ণা ও প্রদীপ কুমারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিপুল নামে একজন নিহত ও অপর তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কৃষ্ণা রানীর পরিবার সূত্রে যানা যায় রবিবার রাতে আহত নববধূ কৃষ্ণা রানী(১৯) রংপুর মেডিকেলে মারা গেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি