৫ মে ২০২৬

দেবীগঞ্জে সরিষার 'বাম্পার' ফলনের সম্ভাবনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে সরিষার 'বাম্পার' ফলনের সম্ভাবনা

শেখ ফরিদ ,পঞ্চগড়, প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে উফশী জাতের ১হাজার হেক্টর জমিতে সাথী ফসল হিসেবে সরিষার চাষ করা হয়েছে। মাঠে মাঠে এখন শুধু হলুদে সমারোহ। অপরদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌ মাছিরা। মৌ মৌ শব্দে পুরো মাঠ মুখরিত। কম খরচে বেশি লাভের আশায় কৃষকেরা বোরো ধানের জমিতে আগাম এ ফসলের চাষ করেছেন।

কৃষকেরা উচ্চ ফলনশীল জাত হিসাবে উফশী, টলি-৭ ও সম্পদ এই তিন জাতের সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষা চাষীরা। তবে উপজেলায় সরিষার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবুজপাড়া গ্রামের কৃষক শুনিল জানান, সরিষা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয় , সেচ, কীটনাশক ও নিড়ানির প্রয়োজন হয় না , জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। খরচ কম ও স্বল্প সময়ে এ ফসল হয়ে থাকে। এক কৃষক জানান, এ মৌসুমে ধান চাষের উপযুক্ত ৫ বিঘা জমিতে তিনি সরিষার আবাদ করেছেন। সরিষা তুলে নিয়ে ওই জমিতে তিনি বোরো ধান রোপন করবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলার কৃষি অফিসার শামীম ইকবাল সাংবদিককে বলেন, চলতি মৌসুমে উপজেলায় গত বছরের তুলনায় এবছর রেকর্ড পরিমান জমিতে সরিষার চাষ হয়েছে। ধানের বাজার খানিকটা খারাব হওয়ার কারনে কৃষকরা বর্তমানে সরিষাসহ অন্যান্য সাথী ফসল চাষের দিকে বেশি ঝুকছেন। কারণ এসব ফসলে খরচ ও পরিশ্রম কম ও লাভ বেশি। সরিষার বিভিন্ন রোগ বালাইয়ে কৃষকদের করণীয় ও তা থেকে সরিষার আবাদ রক্ষার কৌশল সর্ম্পকে পরামর্শ প্রদান করা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি