৭ মে ২০২৬

দেবীগঞ্জে রাস্তায় স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে রাস্তায় স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা : পথ যেন না হয় মৃত্যুর ,পথ হোক শান্তির, এই শ্লোগান ধরে দেবীগঞ্জ পৌরসভার রাস্তায় ঝুকিপূর্ণ জায়গাগুলোতে স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে মঙ্গলবার দুপুরে ক্লিন দেবীগঞ্জের উদ্ধ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , ছাত্র সহ সর্বসাধারণ অংশ নেন। বক্তরা মানববন্ধনে বলেন, প্রতিদিন দেবীগঞ্জের পাকা রাস্তা দিয়ে শত শত ট্রাক পাথর ও বালু নিয়ে যায়। নিয়ে যাওয়ার এই পাকা রাস্তার খুব কাছ ঘেষে ১টি অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ১টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায় অসংখ্য দূর্ঘটনাও ঘটেছিল। স্কুলের ক্লাস শুরু হওয়া থেকে স্কুল ছুটি হওয়া পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা দুচিন্তায় থাকেন। যানবাহনের গতি কমানোর জন্য নেই কোন স্পিড ব্রেকার। বক্তব্য দেন, দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবু বাকের, সাংবাদিক রানা, সাংবাদিক রনি প্রমুখ। শেষে দেবীগঞ্জের ইউএনওর নিকট একটি স্বারকলিপি প্রদান করেন। ইউএনও প্রত্যয় হাসান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আম্বাস দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি