৪ মে ২০২৬

দেবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুই আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু জুই ওই এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে বসুনিয়া পাড়ার নূরানী মাদ্রাসায় ২য় শ্রেনীতে পড়াশোনা করতো। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুই ও পাখি মনি (৬) নামে আরেক শিশুর সাথে বাড়ির পাশে তারা খেলা করছিলো। কোন একসময় সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা চিৎকারের আওয়াজ পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু জুইকে মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি