দেবীগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলায় সোমবার দুপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে ১০০ প্রবীণদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এই উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর দেবীগঞ্জ শাখায় আয়োজিত অনুষ্ঠানে শাখা ব্যাবস্থাপক আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আবু।
পরে পৌর মেয়র প্রবীণদের মাঝে নিজ হাতে কম্বল বিতরন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব আব্দে মোতালেব সহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দেবীগঞ্জ শাখার কর্মীবৃন্দ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি