৯ মে ২০২৬

দেবীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেবীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ে দেবীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সহকারী শিক্ষক শান্তনু বসুনিয়ার সঞ্চালনায় সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, জাকারিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশে শিক্ষকদের সম্মান ও বেতন কাটামো অনেক বেশি। শুধু তাই নয় দক্ষিণ এশিয়াতে তা অনেক। আমরা বাংলাদেশে শুধু বছরের পর বছর শোষিত ও নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা মাত্র ১১৭ ডলারের মত বেতন পাই। যা দিয়ে বর্তমানে সম্মান নিয়ে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। এদিকে দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু শিক্ষকদের ক্ষেত্রে। বক্তারা, অবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা। পরে দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান চৌধুরী ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ আজাদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি