৬ মে ২০২৬

দেবীগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

দেবীগঞ্জ(পঞ্চগড়)থেকে: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের সিজু মিয়ার কাঠের দোকানের বারান্দা থেকে গতকাল শনিবার রাত আনুমানিক ১০টার সময় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ দেবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। তার আনুমানিক বয়স ৩০। পুলিশ জানিয়েছে, ওই ইউনিয়নের চৌকিদার জাহাঙ্গীর আলমের দেয়া সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।স্থানীয়রা জানায়, গত তিন/চার মাস হতে অজ্ঞাত ব্যাক্তিটি পাগল বেশে ভাউলাগঞ্জ বাজারে ঘুরাফেরা করছিল এবং সে অনেকটা রোগাক্রান্ত ছিল। তার উচ্চতা হবে প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি,গায়ের রং শ্যামলা।দেবীগঞ্জ থানার ওসি তদন্ত শাহা আলম জানায়, লাশের ময়না তদন্ত শেষে রবিবার দিনের শেষ ভাগে পুলিশের ব্যবস্থাপনায় স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। দেবীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। মামলা নং ০৯/১৯ তাং ২৪/০২/১৯ইং।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি