৪ মে ২০২৬

দেবীগঞ্জে অগ্নিকান্ডে দগ্ধ গৃহকর্মী মারা গেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে অগ্নিকান্ডে দগ্ধ গৃহকর্মী মারা গেছে

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া মরাতল্লী গ্রামে গতকাল রবিবার রাত অনুমান ৮ টার সময় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১০টি ঘর দুইটি ছোট মুদির দোকান, ৮টি গরু আগুনে পুড়ে ছাই হয়েছে। বাড়ির গৃহকর্তী সুরজ্জামানের স্ত্রী সুইটি বেগম (৩৫) আগুনে দগ্ধ হয়। তাকে দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোমবার ভোর রাতে সে রংপুরে মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সুইটি বেগম বাড়ির সাথে ছোট একটি দোকান করতো। দোকানে পেট্রল বেচত। গতকাল ঘটনার সময় পেট্রলের জার্কিনের পাশে মোমবাতি জ্বালানো ছিল । হঠাৎ মোমবাতির আগুন পেট্রেলের জার্কিনে লেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ,শুকনো খাবার বিতরন করেন। এদিকে সোমবার সকালে দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাল , চিড়া,মুড়ি ও পাউরুটি বিতরন করেন। ইউএনও অগ্নিদগ্ধ সুইটি বেগমকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার জন্য ৪ হাজার টাকা প্রদান করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি