৫ মে ২০২৬

দেবীগঞ্জে নৌকা প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে নৌকা প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে: পঞ্চগড়-২,(দেবীগঞ্জ-বোদা) আসনের জন্য নৌকা প্রার্থী হিসেবে এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ্যাডভোকেট সুজন । সহকারী রির্টানিং অফিসার প্রত্যয় হাসান এ সময় নৌকা প্রার্থী এ্যাডভোকেট সুজনের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চেšধুরী সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেবেন।

এদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে পঞ্চগড়-২ আসনের জন্য সুজনের নাম ঘোষনা করায় এবং ঢাকা থেকে সংসদ সদস্য প্রার্থী সুজনের আসার খবর শুনে হাজার হাজার নেতাকর্মী সংবর্ধনা জানাতে সৈয়দপুর বিমানবন্দরে একত্রিত হন এবং মোটর সাইকেল শোভাযাত্রা করে এ্যাডভোকেট সুজনকে দেবীগঞ্জে নিয়ে আসেন। সংসদ সদস্য প্রার্থী দেবীগঞ্জে এসে পৌছলে এখানে অপেক্ষ্যমান বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে সুজনকে স্বাগত জানান। এ সময় সংসদ সদস্য সবাইকে ধন্যবাদ জানিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষ্যে কাজ করার জন্য সবাইকে ওইক্যবদ্ধ থাকার আহবান জানান। এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন পঞ্চগড় ২, আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি