৬ মে ২০২৬

দেবীগঞ্জে নদী থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে নদী থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার

দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা : দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের খরখড়িয়া নদী থেকে এক কণ্যা সন্তানের লাশ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা উদ্ধার করেছে। তার নাম রেহেনা আক্তার (৯) পিতা আব্দুর রউফ, গ্রাম নুরুরবাজার । ভিকটিমের পারিবার থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী সোনাহার ইউনয়নের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল জানান, গতকাল বুধবার রেহেনা বাড়ির নিকটবর্তী খরখড়িয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয়। এ সময় অনেকে দেখেছিল। খবর পেয়ে পরিবারের লোকজন সহ জেলেরা জাল দিয়ে নদীতে রেহেনাকে খুজতে থাকে। দিনভর চেষ্ঠা করেও রেহেনার সন্ধান উদ্ধার করতে পারেননি জেলেরা।

পরদিন বৃহস্পতিবার মূল নদী থেকে এক কিলোমিটার অদুরে নদীর কিনারে ভাসমান অবস্থায় রেহেনার লাশ দেখতে পায় স্থানীয়রা । খবর পেয়ে রেহেনার পরিবার ও স্থানীয়রা লাশ উদ্ধার করে। দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি