দেবীগঞ্জে মহিলাজনিত ফিস্টুলার উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: দেবীগঞ্জে মহিলাজনিত ফিস্টুলা রোগের উপর অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ল্যাম্ব (খঅগই) এসএস-এফজিএফ প্রজেক্ট পার্বতীপুর,দিনাজপুর এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান।অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ ইয়ারব হোসেন টেশনিক্যাল অফিসার,ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্ট (ল্যাম্ব)। এ সময় উপস্থিত থেকে সভায় অংশগ্রহন করেন, উপজেলার গ্রাম চিকিৎসক,ইমাম, ইউপি সদস্য/সদস্যা, সাংবাদিক প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি