৫ মে ২০২৬

দেবীগঞ্জে লকডাউনের প্রথমদিনে প্রশাসনের কড়া নজরদারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে লকডাউনের প্রথমদিনে প্রশাসনের কড়া নজরদারি
শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলায় লকডাউন এর প্রথমদিনে আজ বৃহস্পতিবার( ০১জুলাই)উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ থানা পুলিশের ব্যাপক প্রচার প্রাচারনা ও টহল দিতে দেখা যায়।দেবীগঞ্জ বাজারের কাপড় দোকান সহ প্রায় সব দোকানপাট বন্ধ।শুধু ঔষধ, কাচাবাজার,ফলসহ জরুরী কিছু দোকান খোলা আছে।বাজারে প্রায় সব মানুষের মুখে মাস্ক দেখা যায়।জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না উপজেলার মানুষ। এদিকে উপজেলার হাটবাজার গুলোতে লকডাউন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সকাল থেকে উপজেলা সদর এবং বিভিন্ন ইউনিয়নে লকডাউন পরিস্থিতি মনিটরিং করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাক্স পরিধান ও অযথা বাড়ির বাইরে ঘুরাঘুরি না করতে হ্যান্ড মাইক দিয়ে অনুরোধ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারে সাথে সাংবাদিক রাহাত হাসান রনি ও আনসার বাহিনীর একটি টিম উপস্তিত ছিলেন। দেবীগঞ্জ থানা পুলিশ সদরে, ইউনিয়ন গুলো ও রাস্তার মোরে মোরে কড়া নজরদারি দিচ্ছে। বাইরের কোন গাড়ি শহরে ডুকতে দিচ্ছে না।সব গাড়ি গুলো দেবীগঞ্জ বিজয় চত্বরে জমা হয়ে আছে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান জানান উপজেলায় এ পর্যন্ত ১৭৮ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ১০ জন এখন চিকিৎসাধীন আর বাকি ১৬৩ জন সুস্থ হয়েছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি