৪ মে ২০২৬

দেবীগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড় ) প্রতিনিধি: দেবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বুধবার দুপুরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১১শ জন কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেল পথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানাৎ জামান চেšধুরী জজ ,দেবীগঞ্জ উপজেলার কৃষক লীগের সভাপতি গোলাম রহমান সরকার,সাধারন সম্পাদক জাকির হোসেন সুইডেন,উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল , প্রমুখ। এর আগে মন্ত্রী ৭৭ লাক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ও প্রবেশদ্বার নির্মাণ কাজের উদ্ধোধন করেন। পরে মন্ত্রী উপজেলার ১২০ জন ভিক্ষকের মাঝে গরুর বাচুর ও ছাগল বিতরন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি