৬ মে ২০২৬

দেবীগঞ্জে ক্রিকেট খেলার মারামারির জের আ' লীগ কর্মী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে ক্রিকেট খেলার মারামারির জের আ' লীগ কর্মী নিহত

শেখ ফরিদ, পঞ্চগড় থেকে : দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে গত ১৫ দিন আগের একটি ক্রিকেট খেলা নিয়ে বিবদমান দুটি গ্রুপের দ্বন্দের জের ধরে বৃহস্পতিবার টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে মারামারি হয় । এতে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ফরিদুল ইসলাম নিহত হয়।

এলাকাবাসীর স্বাক্ষ প্রমানে জানা গেছে, টেপ্রীগঞ্জ বঙ্গমাতা স্কুলে গত ১৫ দিন আগে ক্রিকেট খেলা নিয়ে গোলাম রব্বানীর সাথে কামালের কথা কাটাকাটি হয়েছিল। স্থানীয় ভাবে এর মিমাংসাও হয়েছে। বৃহস্পতিবার সকালে কামাল স্থানীয় শিক্ষক নিকট প্রাইভেট পড়তেছিল, এটা জানতে পেরে গোলাম রব্বানী শিক্ষকের বাসায় গিয়ে কামালকে মারতে চেষ্ঠা করলে শিক্ষক তাদের মারামারি নিরসন করে দেয়।

ওই ঘটনার জের ধরে দুপুর প্রায় ১২ টার দিকে গোলাম রব্বানী ও তার পিতা ফরিদুল ইসলাম টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত ভূমি অফিসে খাজনা দিতে আসে। এদের আসার খবর শুনে কামালের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ ভূমি অফিসে গোলাম রব্বানীকে মারপিট করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসায় গোলাম রব্বানীর পিতা ফরিদুল ইসলামকে এলাপাথারীভাবে আঘাত করে। এতে ফরিদুল সজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে দ্রুত দেবীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, পুলিশ দেবীগঞ্জ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে ময়না তদন্দের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি