৮ মে ২০২৬

দেবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে শনিবার দেবীগঞ্জে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র‌্যালীটি।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরু আগে উপজাতী শিল্প গোষ্ঠি মরমী গান ও নৃত্য পরিবেশন করেন। সমবায়ের অন্তভূক্ত শতাধিক সদস্যগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি