৪ মে ২০২৬

দেবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
শেখ ফরিদ, দেবীগঞ্জ, (পঞ্চগড়) প্রতিনিধি: জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়। । দিবসের এ বছরের প্রতিপাদ্য- বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন। আজ দেবীগঞ্জে ৬ নভেম্বর (শনিবার) ৫০তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেন । বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ সতের বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী সরকার-সমবায় সম্মিলিত উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালিত হচ্ছে। জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, রিতু আক্তার,দেবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল সহ সমবায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি