৬ মে ২০২৬

দেবীগঞ্জে জাতীয় পুষ্ঠি সপ্তাহের উদ্ধোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে  জাতীয় পুষ্ঠি সপ্তাহের উদ্ধোধন

দেবীগঞ্জ(পঞ্চগড় )থেকে সংবাদদাতা: খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন, এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় পুষ্ঠি সপ্তাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান দিবসটির উদ্ধোধন করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে একটি বণ্যার্ঢ শোভাযাত্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডাঃ সায়েম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ শাহ আলম, মৎস কর্মকর্তা লাজু। স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি