৮ মে ২০২৬

দেবীগঞ্জে জাতীয় খাদ্য নিরাপদ দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে জাতীয় খাদ্য নিরাপদ দিবস পালিত

শেখ ফরিদ ,পঞ্চগড় প্রতিনিধি: সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় খাদ্য দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপলোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দেবীগঞ্জ উপজেলা চত্বরে এসে শেষ হয় । র‌্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মালক চিশতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শামিম ইকবাল, উপজেলা মৎস অফিসার, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজম ,পামুলী ইউনিয়নের চেয়ারম্যান ফজলে হায়দার ও সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সকলের উদ্দেশ্যে বলেন সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী দিনে পুলিশ প্রশাসনের সহায়তায় ভেজাল বিরোধী অভিজান অব্যাহত থাকবে। যাতে করে সকল ভোক্তা নিরাপদ খাদ্য ক্রয় করতে পারে। কোন অবস্থাতেই বিএসটির সনদ ব্যতিত কোন খাদ্য বাজারে বিক্রি করা যাবে না। তাই আমাদের সকলের সচেতন ও সজাগ থাকতে হবে। যেখানেই ভেজাল খাদ্যের সন্ধান পাওয়া যাবে, উপজেলা প্রশাসনকে অবগতি করলে তাৎক্ষনিক অভিজান পরিচালনা করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি